নামজারি খতিয়ান চেক করার নিয়ম



নামজারি খতিয়ান চেক করার নিয়ম

বাংলাদেশে ঘরে বসে এখন নামজারি খতিয়ান চেক করা যায় ।  ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ই -  নামজারি পোর্টাল ব্যবহার  করে আপনি এখন সহজে এটি করতে পারেন  । 


নিচে ধাপে ধাপে এ নিয়মটি আলোচনা করা হইল

প্রথম ধাপে ওয়েবসাইটে প্রবেশ : 

প্রথমে আপনার মোবাইল বা  কম্পিউটারের ব্রাউজার থেকে সরাসরি ভূমি সেবা পোর্টাল     land. gov. bd  তে প্রবেশ করতে হবে । 

হোম পেজ থেকে নামজারি অপশনটি সিলেক্ট করতে হবে । 

দ্বিতীয় ধাপে নামজারি খতিয়ান অনুসন্ধান : 

পেজে আবেদনের বর্তমান অবস্থান  বা  খতিয়ান অনুসন্ধান নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন । 

এরপরে আপনার সঠিক ঠিকানা নির্বাচন করুন 

বিভাগ 

জেলা 

উপজেলা 

মৌজা


তৃতীয় ধাপে অনুসন্ধান করুন : 

আপনি কোন তথ্যের মাধ্যমে খতিয়ান কে খুঁজতে চান তা সিলেক্ট করুন (  খতিয়ান নাম্বার  . দাগ নাম্বার জমির মালিকের নাম )  | 

 নির্ধারিত ঘরে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার বা জমির মালিকের নাম লিখুন  | 

নিচে একটি ক্যাপসা কোড  ( গণিত বা সংখ্যা )  দেখতে পাবেন সেটি ঠিকভাবে পাশের ঘরে লিখুন  | 

অবশেষে সার্চ বাটনে ক্লিক করুন | 


চতুর্থ ধাপে খতিয়ান দেখা  : 

সকল তথ্য ঠিকমতো দেওয়া হলে আপনি নিচে কাঙ্খিত নামজারি খতিয়ানের সংক্ষিপ্ত বিবরণ 

যেমন :  মালিকের নাম  ,খতিয়ান নম্বর , দাগ নম্বর  ,চলে আসবে  | 

বিস্তারিত দেখতে এবং নামজারি খতিয়ানের কপি পেতে   view বাটনে  ক্লিক করুন | 

আপনি চাইলে প্রয়োজনমতো প্রিন্ট করে নিতে পারেন বা পিডিএফ করতে পারেন | 

Post a Comment

Previous Post Next Post